উত্তরদিনাজপুর

মে দিবসে বিভিন্ন রাজনৈতিক দলকে কড়া ভাষায় আক্রমণ রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিমের

সুপ্রিম কোর্ট সমকাজে সমহারে সমবেতন দেওয়ার কথা বললেও কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার কেউ শ্রমিকদের সেই স্বার্থের কথা চিন্তা করে সেই রায়ের  কোন গুরুত্বই দিচ্ছে না ফলে দেশের বহু সরকারি ও বেসরকারি সংস্থ্যায় কর্মরত শ্রমিকরা সুপ্রিম কোর্টের রায়ের সুফল পাচ্ছে না। আমরা সকলেই প্রতি বছর এই দিনটিকে শ্রমিক দিবস হিসাবে পালন করি । কিন্তু শ্রমিকদের কোন পরিবর্তন নেই আজও। অবিলম্বে সেই মহামান্য আদালতের রায়কে গুরুত্ব দেওয়া উচিত বলে সোমবার দুপুরে বামপন্থি শ্রমিক সংগঠনের সমাবেশে  এক সাক্ষাৎকারে সি পি আই এমের পলিটবিউরও সদস্য তথা রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম মে দিবস  উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে নাট মন্দির প্রাঙ্গনে  মে দিবসকে কেন্দ্র করে   তিনি বলেন, বর্তমানে কেন্দ্রীয় সরকার  কি রাজ্য সরকার শ্রমিকদের কল্যাণে কোন কিছুই করছে না। শুধু মুখে বড় বড় ভাষন ছাড়া। শ্রমিকদের কল্যানে যদি কোন কাজ হয়ে থাকে তা হয়েছে বিগত বামপন্থিদের আমলে। তাই অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত এই রায়কে গুরুত্ব দেওয়া। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক  সুশান্ত দাস, সি পি আই এমের জোনাল সম্পাদক দেবেব্রত সরকার সহ আরো অনেকে।